
বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
নড়াইল জেলার নড়াগাতী থানার গাজবাড়িয়া গ্রামের বাসিন্দা ফটিক গাজী স্থানীয় বুলু খান ও তার ভাই হোসেন খানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, প্রতারণা ও প্রাণনাশের হুমকিসহ একটি ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ফটিক গাজী জানান, তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ক্রয়সূত্রে পাওয়া একটি জমি ভোগদখল করে আসছেন। তবে একই এলাকার বাসিন্দা হোসেনন খান ওই জমি নিজের বলে দাবি করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও হুমকি-ধামকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, প্রায় ৮ বছর আগে অভিযুক্ত ব্যক্তি বুলু খান, ফটিক গাজীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে জমির দলিল করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত কোনো দলিল সম্পন্ন করা হয়নি।
ফটিক গাজীর দাবি, গত ২৮ মে ২০২৫ তারিখ রাতে অভিযুক্ত ব্যক্তি কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে উচ্চস্বরে হইচই করেন এবং বাড়ি ভেঙে উচ্ছেদের হুমকি দেন। এ সময় প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফটিক গাজী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোন বক্তব্য পাওয়া যায়নি। বুলু খান ও হোসেন খান,গাছবাড়িয়া গ্রামের মৃত আবেদ খানের ছেলে।
© All rights reserved © 2023
Leave a Reply