1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের হাওখালী নামক মাঠে ডাকাতির শিকার ক্ষতিগস্ত পরিবারের খোজ খবর নেন এমপি আব্দুল গফুর - Stbanglatv.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের হাওখালী নামক মাঠে ডাকাতির শিকার ক্ষতিগস্ত পরিবারের খোজ খবর নেন এমপি আব্দুল গফুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭ Time View

 

মোঃজনি আহম্মেদ বিশেষ প্রতিনিধি।

সাম্প্রতিক ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়নের হাওখালী মাঠে সংঘটিত ডাকাতির ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। ডাকাতির শিকার হন জুনিয়াদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আরব আলী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, ঘটনার বিস্তারিত শোনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ডক্টর নূরুল আমীন জসিম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক নোমান জহির রাজা , বাহাদুরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাফেজ ইব্রাহিমসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মাননীয় সংসদ সদস্য মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং জনকল্যাণমূলক কার্যক্রম ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন। এলাকাবাসী তাঁর এই গণসংযোগ ও খোঁজ খবর গ্রহণের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি