
মোঃ জনি আহম্মেদ ভেড়ামারা প্রতিনিধি (কুষ্টিয়া)
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেমন উৎসবের আমেজ তৈরি হয়েছে, তেমনি কুষ্টিয়ার ভেড়ামারাতেও দেখা যাচ্ছে তীব্র ফুটবল উন্মাদনা। ভেড়ামারা তিন নম্বর জিকে ব্রিজের দুপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়িয়ে সমর্থকরা তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করছেন।
ব্রিজের এক প্রান্তে আর্জেন্টিনার নীল-সাদা পতাকা উড়িয়ে আর্জেন্টিনা সমর্থকরা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন। অন্য প্রান্তে সবুজ-হলুদ ব্রাজিলের পতাকায় সেজেছে ব্রাজিল সমর্থকদের এলাকা। দুদলের সমর্থকদের এ শান্তিপূর্ণ প্রতিযোগিতা ভেড়ামারার সাধারণ মানুষের মধ্যে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply