
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ (পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট সহ চার জনকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ।
গতকাল (১২জুন) শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট গাড়িতে ইয়াবা ট্যাবলেট পাচারের কথা শুনে, ভোলাহাট থানা ইনচার্জ (ওসি) আব্দুল বারিক এর নেতৃত্বে পুলিশের একটি টিম ওত পেতে থাকে, উপজেলার কলেজ মোড় ভোলাহাট টু রহনপুর রোডে। একটি প্রাইভেট গাড়ি যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪ নাম্বার গাড়িকে তল্লাশি চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট পেয়েছেন পুলিশ, সেই সাথে আটক করা হয় চারজনকে।
আটককৃতরা হলেন, ভোলাহাট কলেজ মোড় সন্ন্যাসী তলা গ্রামের আনোয়ারের ছেলে শুভ (২৮), নামো টিকরী গ্রামের মৃত মানারুল ইসলামের ছেলে মোস্তাকিম (২৮), টিকরী বাজারের সোদরুল ইসলামের ছেলে ছারোয়ার জাহান(২৯), নামো টিকরী গ্রামের ইসলামের ছেলে ইব্রাহিম খলিল (১৭) কে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে ভোলাহাট থানার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, ইয়াবা ট্যাবলেট সহ চারজন কে আটক করা হয়েছে, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2023
Leave a Reply