1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা  - Stbanglatv.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

গৌরীপুরে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে শুক্রবার (১২ জুন/২০২৬) উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনিতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।

বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা আইসিটি প্রোগ্রামার আবুল কালাম আজাদ, গৌরীপুর সরকারি কলেজের প্রভাষক ফারহানা আক্তার, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক মো. সেলিম, শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ শাহজাহান, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন প্রমুখ। উপজেলা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হলো টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের তানভীনুর রহমান, মারিয়া সুলতানা মিমি, ফারিয়া, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মো. আল আরাফাত, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের লাবীব আহসান নিরব, নির্বাচিত শিক্ষক হলেন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের মো. শামছুল হক, মাহবুবুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি