1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভেড়ামারায় 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' অনুষ্ঠিত। - Stbanglatv.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ভেড়ামারায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১ Time View

 

মোঃ জনি আহম্মেদ ভেড়ামারা প্রতিনিধি (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুন ২০২৬) তারিখে ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে এই উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করে। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার এসইডিপি-এর অন্তর্ভুক্ত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এই প্রোগ্রামের আয়োজন করে। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি