1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কর্মী সমাবেশে এমপি মাজেদুর রহমান: চার মাসের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রশ্নোত্তরে অংশগ্রহণ - Stbanglatv.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

কর্মী সমাবেশে এমপি মাজেদুর রহমান: চার মাসের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রশ্নোত্তরে অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪ নং বেলকা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) বিকেলে ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়াম হলে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান সরকার। তিনি তার বক্তব্যে নির্বাচিত হওয়ার পর গত চার মাসে সরকারি বরাদ্দের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন। এ সময় কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম। তারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বেলকা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এ কে এম নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে সৌজন্যে উপস্থিত ছিলেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি মাওলানা মো. ফারুকুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য মাওলানা সোলাইমান সরকারসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি