
সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগাড়া নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯৫০ টাকাসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৭ জুন বিকালে লোহাগড়া থানার এসআই সন্দ্বীপ কুমার ও এসআই মাজেদুল ইসলামের নেতৃত্বে চরমল্লিকপুর মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রবিউল শেখ নামে এক কিশোরকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৯৫০ টাকাও জব্দ করা হয়।
লোহাগড়া থানা পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক তদন্ত অজিত কুমার রায় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply