1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধরমন্ডল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। - Stbanglatv.com
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ধরমন্ডল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২ Time View

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর প্রতিনিধি মোঃ সোবেল মিয়া

আসন্ন ১৩নং ধরমন্ডল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।

চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন চলছে নির্বাচনী আলোচনা। এরই ধারাবাহিকতায় ১৩নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মুখে মুখে ঘুরছে একটিই নাম। তিনি আর কেউ নন, যুবদলের রাজপথের লড়াকু সৈনিক, সদালাপী ও জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মোঃ ফরহাদ হোসেন।

 

এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জনাব মোঃ ফরহাদ হোসেন। এবার তিনি ১৩নং ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়ার ঘোষণা দিয়েছেন।

 

এলাকাবাসীর মতে, মোঃ ফরহাদ হোসেন কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং তিনি অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। এলাকায় যেকোনো স্তরের অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে তিনি সবসময় ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন।

 

 

“স্থানীয় সাধারণ মানুষ ও অসহায়-দরিদ্র জনগোষ্ঠীর কাছে তিনি এক ভরসার নাম। যেকোনো বিপদে-আপদে, সুখে-দুঃখে মাঝরাতে ডাকলেও যাকে পাশে পাওয়া যায়—তিনিই ফরহাদ হোসেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা ব্যক্তিগত সমস্যা, অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি কখনো দ্বিধা করেননি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি যেন এক অপরাজেয় হাতিয়ার।

 

 

 

এখানে স্থানীয় ভোটাররা বলেন “আমরা এমন একজন নেতা চাই যে আমাদের দুঃখ বুঝবে। ফরহাদ ভাই সবসময় আমাদের পাশে থাকেন, আমরা ওনাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

 

 

 

১৩নং ধরমন্ডল ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সুশাসিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য জনাব মোঃ ফরহাদ হোসেনের। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে এই জনপ্রিয় নেতার পক্ষে রায় দিয়ে সাধারণ মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি কার হাতে তুলে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি