
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই জয়নাল নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাই মো. জাফরের সঙ্গে ছোট ভাই জয়নালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাফর জয়নালের বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে জানান, ঘটনার পর অভিযুক্ত বড় ভাই মো. জাফরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply