1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আওয়ামীলীগের দুঃসময়ে বঙ্গবন্ধুর নামে গরু কোরবানি করলেন কাজী সরোয়ার হোসেন - Stbanglatv.com
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

আওয়ামীলীগের দুঃসময়ে বঙ্গবন্ধুর নামে গরু কোরবানি করলেন কাজী সরোয়ার হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫ Time View

 

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের দুঃসময়ের মধ্যেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকে গরু কোরবানি করেছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নড়াইল জেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে তিনি এ কোরবানির আয়োজন করেন। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে কোরবানির কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় কাজী সরোয়ার হোসেন বলেন, “আমি ২০০৯ সাল থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি-এর নামে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গরু কোরবানি করে আসছি।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু পরিবারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আদর্শের জায়গা থেকেই আমি এ কাজ করি। রাজনৈতিকভাবে যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা কখনো কমবে না।”

এ ছাড়া প্রতি বছরের মতো এবারও তিনি তাঁর বাবা-মা, দাদা-দাদী ও নানা-নানীসহ পরিবারের সদস্যদের নামে গরু কোরবানি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি