1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধরমন্ডল ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শিহাব উদ্দিন শিহাব - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

ধরমন্ডল ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শিহাব উদ্দিন শিহাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১ Time View

 

মোঃ সোবেল মিয়া প্রতিবেদক, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নাসিরনগর উপজেলা ১৩ নং ধরমন্ডল ইউনিয়নবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও যুবনেতা মোহাম্মদ শিহাব উদ্দিন শিহাব।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে এক অনন্য ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। কোরবানি কেবল পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার, হিংসা-বিদ্বেষ ও পশুতপ্তকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এর মূল শিক্ষা।”

চেয়ারম্যান পদপ্রার্থী শিহাব উদ্দিন শিহাব আরও বলেন, “ধরমন্ডল ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমার প্রাণের স্পন্দন। আমি সবসময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আমৃত্যু আপনাদের সেবা করে যেতে চাই। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি। আসুন, আমরা সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে একটি সুখী, সমৃদ্ধ এবং মাদকমুক্ত আদর্শ ধরমন্ডল ইউনিয়ন গড়ে তুলি।”

তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

পরিশেষে তিনি বলেন, “১৩ নং ধরমন্ডল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা—ঈদ মোবারক!”

“কোরবানির ত্যাগের আদর্শকে বুকে ধারণ করে আমরা যেন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। ধরমন্ডল ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এটাই আমার পরম চাওয়া।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি