
স্টাফ রিপোর্টার সজীব ঢালী এসটি বাংলা টিভি
তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। তবে সব জল্পনা-কল্পনার ঊর্ধ্বে উঠে তেলিহাটি ইউনিয়ন বাসীর আস্থার প্রতীক এবং জননন্দিত জননেতা অ্যাডভোকেট আবু জাফর সরকার -কে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এডভোকেট আবু জাফর সরকার দীর্ঘদিন ধরে তেলিহাটি ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে আছেন।
এবং একজন পরোউপকারী, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে তিনি এক বিশেষ স্থান করে নিয়েছেন।
স্থানীয় তরুণ ভোটার ও সচেতন নাগরিক সমাজ মনে করেন, তেলিহাটি ইউনিয়ন একটি আধুনিক, স্মার্ট এবং যানজট ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এডভোকেট আবু জাফর সরকারের কোনো বিকল্প নেই।
তেলিহাটি ইউনিয়নের কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান:
আমরা এমন একজন ভালো চেয়ারম্যান চাই যাকে বিপদে-আপদে সবসময় পাশে পাওয়া যায়।
আবু জাফর সরকার আমাদের ঘরের মানুষ। তিনি চেয়ারম্যান হলে তেলিহাটি ইউনিয়নের উন্নয়ন তরান্বিত হবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে।”
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মাঠপর্যায়ে তাঁর সমর্থনে ব্যানার, ফেস্টুন এবং ব্যাপক গণসংযোগ লক্ষ্য করা যাচ্ছে।
সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও দাবি প্রসঙ্গে আবু জাফরের অনুসারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের একমাত্র কাণ্ডারি জনাব এডভোকেট আবু জাফর তেকিহাটি ইউনিয়ন বাসী এইবার ব্যালটের মাধ্যমে তাদের মানুষ কে তেলিহাটি ইউনিয়ন পরিষদে আসনে বসাতে ঐক্যবদ্ধ
© All rights reserved © 2023
Leave a Reply