1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুইটি অভিযানে ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ মে সোমবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ইকবালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরদিকে মঙ্গলবার (২৬ মে) গভীর রাতে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র আরেকটি টহল দল চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আরও ১৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। বিজিবি জানায়, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি