1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গণভোট ও জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

গণভোট ও জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গণভোট ও জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত-শিবির ও এনসিপির কথিত মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শহরের ফুড অফিস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল, সিনিয়র সহ-আহ্বায়ক অখিরুর রহমান, সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান, সদস্য সচিব মামুন অর রশীদসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে নেতারা বলেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে জনমনে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অসত্য তথ্য প্রচার করছে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। নেতারা আরও বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের অধিকার, ভোটের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। বক্তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে জনগণকে সচেতন করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি