1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একই পরিবারের ৩ প্রাণ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একই পরিবারের ৩ প্রাণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০ Time View

সাগর আহমেদ মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বামী, স্ত্রী ও তাঁদের শিশু সন্তান।

সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে অলওয়েদার সড়কের কাস্তুল ভাতশালা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম থেকে মিঠামইনগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি এলাকার মনির হোসেন (৩৫), তাঁর স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাঁদের ৬ বছরের শিশু সন্তান আয়ান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি আটক করে চালককে পুলিশের কাছে সোপর্দ করেন।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি