1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিঠামইনের শিক্ষাঙ্গনে গৌরবময় সাফল্য, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত কামাল হোসেন ও তামান্না আক্তার - Stbanglatv.com
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

মিঠামইনের শিক্ষাঙ্গনে গৌরবময় সাফল্য, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত কামাল হোসেন ও তামান্না আক্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৪ Time View

 

মিঠামইন প্রতিনিধি | সাগর আহমেদ

মিঠামইন উপজেলার শিক্ষা অঙ্গনে এসেছে গৌরবের এক অনন্য অর্জন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার দুই কৃতি শিক্ষক-শিক্ষিকা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামাল হোসেন “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। বগাদিয়া গ্রামের কৃতি সন্তান কামাল হোসেনের এই অর্জনে এলাকায় আনন্দের জোয়ার বইছে।

অন্যদিকে, “শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা” নির্বাচিত হয়েছেন তামান্না আক্তার। গোপদিঘীর কৃতি সন্তান তামান্না আক্তার তাঁর মেধা, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি গভীর দায়িত্ববোধের মাধ্যমে এ সম্মান অর্জন করেন। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ গৌরবময় অর্জনে মিঠামইন উপজেলা, বগাদিয়া ও গোপদিঘীবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দুই গুণী শিক্ষক-শিক্ষিকাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

“শিক্ষকতাই যাদের ব্রত, সাফল্য তাদের পথ দেখায়”—এই অর্জন যেন সেই কথারই বাস্তব প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি