
আপনার মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদর ইউনিয়নের নয়া নন্দিহাটি গ্রামের খোকন মিয়ার বাকপ্রতিবন্ধী ছেলে জিলু রহমান (১৫) গত মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে নিখোঁজ রয়েছে। সাত দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, চলছে আহাজারি।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ মে দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে জিলু রহমান আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বাকপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।
নিখোঁজ কিশোরের পিতা খোকন মিয়া জানান, “আমার ছেলে কথা বলতে পারে না। কোথায় গেছে, কিভাবে আছে কিছুই বুঝতে পারছি না। যারা আমার ছেলেকে কোথাও দেখতে পাবেন, দয়া করে আমাদের খবর দিন।”
যদি কোনো সহৃদয় ব্যক্তি জিলু রহমানের সন্ধান পেয়ে থাকেন, তাহলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
খোকন মিয়া (পিতা) — 01997923983
© All rights reserved © 2023
Leave a Reply