1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা-প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো: সাইমুম পারভেজ - Stbanglatv.com
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা———প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো: সাইমুম পারভেজ

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩ Time View

 

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো: সাইমুম পারভেজ (সচিব পদমর্যাদা)। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. মো: সাইমুম পারভেজ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করতে এবং পরিবেশ সুরক্ষায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি