1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুরে মুসলিম হ্যান্ডস স্কুলে এতিম শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ: পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম বাচ্চু - Stbanglatv.com
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শ্রীপুরে মুসলিম হ্যান্ডস স্কুলে এতিম শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ: পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম বাচ্চু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০ Time View

 

স্টাফ রিপোর্টার সজীব ঢালী এসটি বাংলা টিভি

গাজীপুরের শ্রীপুরে বেকাসাহরা অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘মুসলিম হ্যান্ডস গুলজার বাহার খানম (রহঃ) স্কুল অব এক্সেলেন্স’-এ এতিম শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ ও বিশেষ পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ২৪ মে (রবিবার) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহরা (টেংরা) এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩), অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম (বাচ্চু)। তিনি দুপুর ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সাথে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং সম্পূর্ণ বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখেন।

আজকের আয়োজনের মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের ৮৭ জন এতিম শিশুর মাঝে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া। জানা যায়, গত এক সপ্তাহব্যাপী এই শিশুদের সরাসরি মার্কেটে নিয়ে তাদের নিজেদের পছন্দমতো পোশাক ক্রয় করা হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল-এর মাননীয় কান্ট্রি ডিরেক্টর জনাব অনীক আসাদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন আকন্দ, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন, সদস্য আকরাম হোসেন সরকার এবং ৬নং ওয়ার্ড বিএনপির মোকারম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

পরিদর্শনকালে মাননীয় এমপি মহোদয় ও মুসলিম হ্যান্ডসের দায়িত্বশীল কর্মকর্তাগণ শিক্ষার্থীদের সার্বিক পড়াশোনার খোঁজখবর নেন। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে উজ্জীবিত করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল’ দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৩ বছর যাবৎ সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত শিক্ষাসহ নানাবিধ সমাজসেবামূলক কাজ অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে। নতুন পোশাক পেয়ে এতিম শিশুদের মুখে ঈদের অনাবিল হাসি ফুটে ওঠে এবং অভিভাবকেরা সংস্থার এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি