1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সন্ত্রাস, চাঁদাবাজি এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসন ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবো - এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সন্ত্রাস, চাঁদাবাজি এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসন ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবো ———– এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে চাঁপাইনবাবগঞ্জের প্রশাসন ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবো।” সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। সভায় বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ছে, তাই এটি রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে অবৈধভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি