1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার এবার সুপ্রিম কোর্টের আইনজীবী - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার এবার সুপ্রিম কোর্টের আইনজীবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর কৃতি সন্তান ও তরুণ সমাজকর্মী এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হয়েছেন। এ অর্জনে বাঁশখালীজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

তিনি বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতা মরহুম সিরাজুল ইসলাম তালুকদার এবং মাতা ফরিদা আক্তার।

শিক্ষাজীবনে তিনি ধারাবাহিক সাফল্যের পরিচয় দেন। ২০০৮ সালে জলদি হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১০ সালে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে আইনপেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর থেকে তিনি চট্টগ্রাম জেলা জজ কোর্টে সুনামের সঙ্গে আইনপেশায় নিয়োজিত রয়েছেন। বর্তমানে তিনি বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ব্র্যাক, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা এবং গণ উন্নয়ন প্রচেষ্টাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইনপেশার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি বাঁশখালী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল ও বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে চূড়ান্ত অনুমতি লাভ করায় এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বাঁশখালীবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি