1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়া উপজেলায়, বিএনপির সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা   - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

লোহাগড়া উপজেলায়, বিএনপির সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা  

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৪ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে লোহাগড়া পৌর শহরের সি এন্ড বি চৌরাস্তা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এবং বিএনপি দলীয় গঠণতন্ত্র মোতাবেক নড়াইল জেলাধীন লোহাগড়া উপজেলার মেয়াদ উত্তির্ন ১২টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন। এর আগে নলদী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে মেয়াদ উত্তির্ন হওয়া ১১টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর, বিএনপি নেতা মো. মেহেদী বিশ্বাস, বিএনপি নেতা আবু হায়াত সাবু, বিএনপি নেতা কাজী মোরাদ হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাচ্চু মিয়া, সহসভাপতি মো. আব্দুল হান্নান, সহসভাপতি শেখ মো. রইচ উদ্দিন পলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো আজিজার সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, মো. মনজুরুল হক রঞ্জু বিশ্বাস, মো. মফিজুর রহমান, মো. আজম মৃধা, মো. ইখলাস মোল্লা, মো. আলীম শেখ, ডাঃ ইউসুফ আলী, বিএনপি নেতা মো. রেজাউল করিম মিন্টু

মো. ডাবলু মোল্লা, মো. সাইদুর রহমান, মো. বাহার উদ্দিন, নলদী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মো. জিল্লু মোল্লা, মো. আশরাফুল বিশ্বাস প্রমুখ।

 

সভাটি পরিচালনা করেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি