
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন শেখ আবু সালেহ মাসুদ করিম। তিনি গত ৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, তিনি বিদায়ী ওসি জালাল উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর মধ্য দিয়ে তাড়াইল থানার প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম তাড়াইলে যোগদানের আগে কিশোরগঞ্জ জেলা সদরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।
তাড়াইল বাসী আশা করছেন, নবাগত অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম এর নেতৃত্বে তাড়াইল থানার জুয়া, মাদক, চুরি, ডাকাতি প্রতিরোধ সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।
© All rights reserved © 2023
Leave a Reply