1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে অবৈধ ভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা । - Stbanglatv.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

কটিয়াদীতে অবৈধ ভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ।

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধ ভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে শরীফ মিয়া নামের

এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (০৫ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কদমতলী বোয়ালিয়া রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রি এবং বিস্ফোরক লাইসেন্স এবং আপডেটেড ট্রেড লাইসেন্স ব্যতীত এবং কোন প্রকার অনুমতিপত্র ছাড়া পেট্রোলিয়াম পণ্য ডিজেল বিক্রয় এবং মজুদ করার অপরাধে উল্লেখিত ব্যবসায়ী কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১)(ক) ধারায় ৫,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানা।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানা সংবাদ মাধ্যমকে জানান প্রতিষ্ঠানটির মালিক শরীফ মিয়া কে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি দোকানে অগ্নি নির্বাপণ ব্যবস্থাসহ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সতর্ক করা হয় এবং মজুদকৃত ডিজেল বাজারদরে বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

তিনি আরো জানান জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি