1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত অর্ধশতাধিক  - Stbanglatv.com
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত অর্ধশতাধিক 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল থেকে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০জন নারী-পুরুষ চিকিৎসার জন্য এসেছেন। একসঙ্গে এতো রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা হাসপাতালের কর্তৃপক্ষের। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এমন পরিস্থিতিতে পাগলা কুকুরগুলোকে বন্দি করা না হলে ভয়াবহতা বাড়তে পারে বলে মত চিকিৎসকদের।

 

আহতরা হলেন, ইমরান (৩৩), সাদেক (৩৫), মানছু মিয়া (৪০), জয় (১৫), খুশনাহার (৪৫), আসমা (৩২), মুনতাজ উদ্দিন (৭০), শরিফ (৩০), কাওসার (২২) জিহাদ (১৫), বাবুলমিয়া (৪০), মিলন (৩৬), সিয়াম (২০), সুমা (২৫), রিনা (২৭), কিসমত (১৪), শিপন (২২), লোকমান হোসেন (৩০), সাখাওয়াত (৪২), ইমরান (২৫), বিজয় (১৭), স্বপন মিয়া (৫০), হারুন অর রশীদ (৫৫), পলাশ (২৫), আকিব আলম (১৫), সুমিত (১৮), লাবণ্য (১৫), সানজিদা (২৫), রফিকুল ইসলাম (৫০), সাদেকুর রহমান (৩৫), রইছ উদ্দিন (৬৮)সহ আরো অনেকে।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকেই সামনে পেয়েছে তাকে কামড় দেওয়া শুরু করে। সেখান থেকে ১০ কিলোমিটার পর্যন্ত পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিভিন্ন অঞ্চলে পথচারীদের এভাবে অর্ধশতাধিক মানুষকে কামড় দিয়ে আহত করে কুকুরটি। এসময় বেশকিছু গরু-ছাগলকেও কুকুরটি কামড়ায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এসময় লোকজন ভয়ে ছোটাছুটি করেন। কেউ কেউ কুকুরটি মেরে ফেলার চেষ্টা করেও তার নাগাল পাননি।

 

পাগলা কুকুরে অনেক মানুষকে কামড়িয়েছে শুনতে পেরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। পাগলা কুকুর দমনের জন্য কার্যকরী ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

 

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, অধিকাংশ আহতেরই আক্রান্ত হওয়া স্থান থেকে রক্ত ঝরছে। কেউ বাইরে বসে আক্রান্ত স্থানে সাবান দিয়ে ধুতো করছেন। কেউবা আবার জরুরী বিভাগে চিকিৎসা সেবা নিচ্ছেন। আহত এবং স্বজনদের উপচেপড়া ভিড় হাসপাতালজুড়ে। হাসপাতাল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ৩২ জন লোক চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। এমন পরিস্থিতিতে একসঙ্গে এতো রোগীর চাপে হিমশিম অবস্থা নার্সদের। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি