1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বেকারত্বমুক্ত ও আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো. দাছিজুল হক আনিছ - Stbanglatv.com
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বেকারত্বমুক্ত ও আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো. দাছিজুল হক আনিছ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০ নং শান্তিরাম ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বেকারত্বমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ। তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

 

এক বিবৃতিতে তিনি জানান, ইউনিয়নের তরুণ সমাজকে কর্মসংস্থানের আওতায় এনে বেকারত্বের অভিশাপ দূর করাই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করে একটি আলোকিত ও সমৃদ্ধ শান্তিরাম ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

 

তিনি আরও বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে এই ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে আমি একটি আদর্শ ও বাসযোগ্য ইউনিয়ন গড়তে সক্ষম হব।”

এ সময় তিনি আসন্ন নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি