
আব্দুর রউফ ভুইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের কুরআনমুখী করতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা “এসো কুরআনের আঙ্গিণায়” সিজন-২।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ তাদরীসুল উম্মাহ ক্যাডেট মাদরাসায় ১০ দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা চূরান্ত পর্বের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে। প্রতিযোগিতায় মাদরাসার প্রি-প্লে থেকে হিফজ বিভাগ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চূরান্ত পর্বে হয়বতনগর এইউ কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও উস্তাযুল আসাতিযা হযরত মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ভাগ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুল জলিল।
প্রতিষ্ঠানটির শিল্প ও সাংস্কৃতি শিক্ষক এবং চিত্র ও কারুশিল্পী আবদুল হালিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ’র ইমাম মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম, তাদরীসুল উম্মাহ ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল আতাউল্লাহ যোবায়ের, ভাইস প্রিন্সিপাল ড. হুমায়ুন কবির, ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা কামাল প্রমুখ।
দশ দিনব্যাপী এ কার্যক্রমে মাদরাসার প্রায় ৪’শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বাছাই শেষে ২০ জন শিক্ষার্থী চূরান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। শেষ ধাপে ১০জনকে সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল আতাউল্লাহ যোবায়ের জানান, শিক্ষার্থীদের কুরআন শিক্ষা ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবছর এই আয়োজন করা হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
© All rights reserved © 2023
Leave a Reply