
শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে পৌর জামায়াতের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান।
পৌর জামায়াতের আমীর মুহা. একরামুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহফুজার রহমান মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু,উপজেলা সেক্রেটারি সামিউল ইসলাম, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহমর্মিতা বাড়ানোর আহ্বান জানান তারা।
শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু।
© All rights reserved © 2023
Leave a Reply