1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা - Stbanglatv.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

লালমনিরহাটে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭ Time View

 

মোঃসিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধি:

জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, স্থাপনাসমূহের নিরাপত্তা জোরদার এবং অবৈধ ক্রয়-বিক্রয় প্রতিরোধে লালমনিরহাটে পেট্রোল পাম্প মালিক, সরবরাহকারী ও ব্যবসায়ীদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৮ মার্চ) লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

 

সভায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিনিধি এবং জেলা পুলিশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনায় বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান–ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কোনো ধরনের সংকট সৃষ্টি না হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় পেট্রোল পাম্প মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে খোলামেলা আলোচনা করে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ পরিস্থিতি এবং বিক্রয় কার্যক্রমের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। একই সঙ্গে জ্বালানি তেল বিক্রয়ের ক্ষেত্রে সরকারের নির্ধারিত নির্দেশনা ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

 

সভায় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, জ্বালানি তেল একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ, যা দেশের অর্থনীতি ও জনজীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

তিনি আরও বলেন, জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদদারি কিংবা পাচারের মতো কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলার পেট্রোল পাম্পগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মোঃ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, ম্যানেজার, জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, প্রশাসন, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলায় জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ ক্রয়-বিক্রয় প্রতিরোধ করা সম্ভব। এজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি