1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত - Stbanglatv.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের দাবি

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের ওপর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন—এমন দাবি সামনে এসেছে।

জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে। তিনি দাবি করেন, ইসরায়েলের সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে।

ইদ্দো নেতানিয়াহু পেশায় একজন নাট্যকার ছিলেন এবং তিনি নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট।

এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতেও হামলার ফলে আগুন লাগার খবর পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইরানের রাজধানী তেহরানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, তেহরানের একটি আবাসিক এলাকায় হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

তবে এসব ঘটনার বিষয়ে এখনও সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি