1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক আওয়ামীলীগ নেতা মেহেদীঃ - Stbanglatv.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক আওয়ামীলীগ নেতা মেহেদীঃ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।

 

রবিবার (৮ মার্চ) দুপুরে তিনি একটি মামলায় আত্মসমর্পণ করে লালমনিরহাট আদালতে হাজির হলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। জামিনের খবর ছড়িয়ে পড়লে ডিবি পুলিশের সদস্যরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে তাকে ঘিরে রাখেন। আটকের আশঙ্কায় তিনি দীর্ঘ সময় আদালত প্রাঙ্গণেই অবস্থান করেন। পরে সন্ধ্যার দিকে আদালত থেকে বের হওয়ার পর ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, “হামার বাড়ী” সংক্রান্ত একটি মামলায় জামিন লাভের পর তাকে পুনরায় আটক করা হয়। তবে তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি