
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
গতকাল গভীর রাতে লামা ইয়াবা সম্রাট জহির পুলিশের হাতে কট হয়েছে।
বান্দরবানের লামা উপজেলায় পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক কৃষক দল সভাপতি ও লামা উপজেলা জিসাস সভাপতি মোঃ জহিরুল ইসলাম (৩৮) আটক হইয়াছেন। রবিবার (৮ মার্চ ২০২৬) রাত্রি আনুমানিক ১০টার সময় লামা পৌরসভার মাছ বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে তাহাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লামা মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ বাজারের পাকা সড়কের পূর্ব পাশে অবস্থিত ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে উক্ত স্থান হইতে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মোঃ জহিরুল ইসলামকে আটক করা হয়।
পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করিয়া উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ জব্দ করা হয় বলিয়া পুলিশ জানায়।
আটক জহিরুল ইসলাম বিলছড়ি এলাকার মৃত মোহাম্মদ আরব আলীর পুত্র। তিনি লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেনের ছোট ভাই বলিয়াও স্থানীয় সূত্রে জানা গিয়াছে।
এ বিষয়ে লামা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রহিয়াছে।
স্থানীয় সচেতন মহলের অভিমত, লামা উপজেলায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকিলে সমাজ হইতে মাদক নির্মূলে ইতিবাচক ফলাফল অর্জিত হইবে।
© All rights reserved © 2023
Leave a Reply