1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা না দেওয়ার অভিযোগ,  - Stbanglatv.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা না দেওয়ার অভিযোগ, 

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৬ Time View

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলামে একটি গরু কিনে দীর্ঘদিনেও মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে মো. জীবন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপির নেতা বলে পরিচয় দেন। এ ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে দানের একটি গরু ৫৫ হাজার টাকায় কেনেন জীবন মিয়া। নিয়ম অনুযায়ী নিলামের সময়ই মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি তা করেননি। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ওই টাকা এখনও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। উল্টো বিভিন্ন সময় হুমকি-ধামকির অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

তবে পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জীবন মিয়া নিজেকে কিশোরগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করলেও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, ওই ওয়ার্ডে দলের কোনো কমিটি নেই। কেউ যদি নিজেকে পদধারী দাবি করে, তা সংগঠনের বিষয় নয়।

এ ছাড়া বৃহস্পতিবার বিকেলে পাগলা মসজিদে দানের সামগ্রী নিলামকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সল ও গ্লোবাল টিভির প্রতিনিধি ফয়জুল ইসলাম ভুঁইয়া পিংকু আহত হন।

এ ঘটনায় ফয়জুল ইসলাম ভুঁইয়া পিংকু বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জীবন মিয়া ও তার সহযোগী মনা নামে আরও একজনকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি