1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামায় জামায়াতের রমজান স্বাগত র‍্যালি - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

লামায় জামায়াতের রমজান স্বাগত র‍্যালি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

“আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান” এই স্লোগানে মুখরিত র‍্যালিটি লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ হইতে সূচনা করিয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করিয়া সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ পবিত্র রমজান মাসের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন ও সংযমী হইবার আহ্বান জানান।

উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সভাপতি মোহাম্মদ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মোহাম্মদ ইব্রাহীম।

বক্তাগণ তাহাদের বক্তব্যে বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক মহিমান্বিত সময়। এ মাসে ব্যক্তি ও সমাজজীবনে শৃঙ্খলা, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলে সচেষ্ট হইতে হইবে। রমজানের শিক্ষা ব্যক্তিজীবনে প্রতিফলিত করিয়া একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তাঁহারা।

বক্তাগণ আরও বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় প্রকাশ্যে ধূমপান ও পানাহার পরিহার, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীল কার্যকলাপ হইতে বিরত থাকা আবশ্যক। ইহা কেবল ধর্মীয় বিধানই নহে, সামাজিক দায়িত্ববোধেরও পরিচায়ক।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আকবর, সহ-সভাপতি শামসুল হক, বাংলাদেশ মসজিদ মিশন লামা উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী ইলিয়াস এবং জামায়াতের যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মো. আজিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমগ্র আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের উপস্থিতিতে লামা পৌর শহরে এক ধর্মীয় আবহের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি