1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শহীদ ইমরানের বাবা ছোয়াব মিয়ার পরিবারের পাশে বিএনপি - Stbanglatv.com
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শহীদ ইমরানের বাবা ছোয়াব মিয়ার পরিবারের পাশে বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

 

মোঃ আব্দুল হান্নান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জুলাই আগস্টে শহীদ ইমরানের বাবা ছোয়াব মিয়া নিহত হওয়ায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির নেতৃবৃন্দ।

 

শনিবার ২৪ জানুয়ারী ২০২৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে ছোয়াব মিয়ার বাড়িতে গিয়ে দলটির নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শহীদ ইমরান ও তার নিহত বাবা ছোয়াব মিয়ার কবর জিয়ারত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্চিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ন সম্পাদক আলী আজম,প্রচার সম্পাদক মো: মাহিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদল নেতা সাইদুল হক সানী নাসিরনগর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের সেন্টু সহ বিএনপির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি