1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রংপুরে শোডাউনের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

রংপুরে শোডাউনের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

 

আব্দুস সালাম, গংগাচড়া উপজেলা প্রতিনিধি

রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে গিয়ে নূর আলম নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি রংপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলীর ছেলে।

 

 

শুক্রবার সকালে গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

 

 

শুক্রবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে আয়োজন করা হয়। এতে অংশ নেন নূর আলম।

 

শোডাউনটি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে নূর আলমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে গিয়ে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি