
মোহাম্মদ রাসেল:(ইটনা)কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রাম দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসা প্রাঙ্গণে ছানি অপারেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার( ৩১ অক্টোবর ) সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত “দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা” এর আয়োজনে এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পে চোখের ছানি, চোখের বিভিন্ন সমস্যার প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় রোগীদের জন্য ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। রোগীদের সেবা দেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী
দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা নেন। রোগ নির্ণয়ের পর বাছাইকৃত রোগীদের ঢাকায় ফ্রি ছানি অপারেশনের প্রতিশ্রুতি দেন আয়োজক সংস্থা।
উল্লেখ্য, এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন
পূর্বগ্রাম দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা।
© All rights reserved © 2023
Leave a Reply