1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিস্কার পরিচ্ছন্ন দিবস উদযাপন।। - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

পবিপ্রবিতে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিস্কার পরিচ্ছন্ন দিবস উদযাপন।।

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ Time View

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক এর সভাপতিত্বে এবং ইএসডিএম অনুষদের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, ইউনিডো বাংলাদেশ-এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর সত্যরঞ্জন ভট্টাচার্য এবং পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আলমগীর কবির। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী র‌্যালি, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, অতিথি বক্তাদের আলোচনা, সচেতনতামূলক কার্যক্রম এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতা উদ্যোগ।
উল্লেখ্য জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো), টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কর্মসূচি এবং নরওয়ে সরকারের সহযোগিতায় উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি