1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুনামগঞ্জের মধ্যনগরে নৌকাডুবিতে বৃদ্ধার মর্মান্তিক মৃ*ত্যু। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে নৌকাডুবিতে বৃদ্ধার মর্মান্তিক মৃ*ত্যু।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৩ Time View

 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় শামছুন্নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার পিঁপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুন্নাহার নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল আজিজের স্ত্রী। দুই দিন আগে তিনি পাঁচ সদস্যের পরিবার নিয়ে বাবার বাড়ি, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্বরসতীপুর গ্রামে বেড়াতে গিয়েছিলেন।

শুক্রবার সকালে স্বরসতীপুর থেকে একটি ছাদযুক্ত নৌকায় প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে তারা মধ্যনগরের উদ্দেশ্যে রওনা দেন। পিঁপড়াকান্দা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহার নিখোঁজ হয়ে যান।

পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, “এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি