1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোপালগঞ্জে ইতিহাস ভাঙার সাহস: জিয়া-এরশাদ যেখানে পারেননি, সেখানে বজ্রকণ্ঠে দাঁড়াল হাসনাত-সার্জিদরা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

গোপালগঞ্জে ইতিহাস ভাঙার সাহস: জিয়া-এরশাদ যেখানে পারেননি, সেখানে বজ্রকণ্ঠে দাঁড়াল হাসনাত-সার্জিদরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮৭ Time View

গোপালগঞ্জে ইতিহাস ভাঙার সাহস: জিয়া-এরশাদ যেখানে পারেননি, সেখানে বজ্রকণ্ঠে দাঁড়াল হাসনাত-সার্জিদরা

প্রতিবেদন:দেলোয়ার হোসেন,

বাংলাদেশের ইতিহাসে গোপালগঞ্জ যেন এক রাজনৈতিক দুর্গ, যেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্তরসূরীরা আজো শক্তিশালী অবস্থানে। কিন্তু এ জেলার বুকেই ঘটেছিল এমন কিছু ঐতিহাসিক ঘটনা, যা বহুদিন জনস্মৃতিতে ছিল স্তব্ধ, আড়ালেই। আজ আবারও আলোচনায় এসেছে সেই অধ্যায়—রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের গোপালগঞ্জ সফর ব্যর্থতার করুণ স্মৃতি।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনামলে১৯৭৮ সালে একবার গোপালগঞ্জে জনসভা করতে গিয়েছিলেন। কিন্তু স্থানীয় আওয়ামী সমর্থকদের প্রতিরোধের মুখে তিনি সভা করতে পারেননি। শহরের প্রবেশপথেই তার গাড়িবহর থামিয়ে দেওয়া হয়। ‘ঘাতক’ ও ‘বঙ্গবন্ধুর খুনি’ বলে সমর্থকদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। প্রস্তুত মঞ্চ ভেঙে দেওয়া হয়, মাইক ছিনিয়ে নেওয়া হয়। নিরাপত্তাবাহিনী পরিস্থিতি সামাল দিতে না পেরে হেলিকপ্টারযোগে জিয়াকে খুলনায় সরিয়ে নেয়।

 

একই ভাগ্য বরণ করতে হয় ১৯৮৬সালে রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকেও। গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় তার গাড়িবহর গাছ ফেলে, মাটি ও বাঁশ দিয়ে অবরুদ্ধ করা হয়। ছাত্রলীগ-যুবলীগ মঞ্চে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনী এসে উদ্ধার করে তাকে ফিরিয়ে আনে।

 

তবে সময় এখন ভিন্ন। ইতিহাসকে চ্যালেঞ্জ জানিয়ে গোপালগঞ্জে গিয়েছেন হাসনাত, সার্জিদের মতো এনসিপির তরুণ নেতারা। তারা জানেন, তাদের পূর্বসূরীরা পারেননি। জানেন মৃত্যুর ঝুঁকি আছে। তবুও বুক চিতিয়ে দাঁড়িয়েছেন সেই গোপালগঞ্জের হৃদপিণ্ডে। বজ্রকণ্ঠে তারা উচ্চারণ করেছেন: “মুজিববাদ মুজিববাদ – মুর্দাবাদ মুর্দাবাদ।

মুজিববাদের আস্তানা – ভেঙে দাও, গুড়িয়ে দাও!”

 

তাদের এই আহ্বান শুধু স্লোগান নয়, বরং একটি চেতনার প্রতিধ্বনি—গণতন্ত্র, ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা এবং ভয়ভীতিকে উপেক্ষা করার অঙ্গীকার।

 

এ প্রেক্ষাপটে উঠে আসে আরেক মহিয়সী নারীর স্মরণ, যিনি একসময় নির্যাতনের শিকার হয়ে বলেছিলেন,

“গোপালগঞ্জের নামই বদলে দেবো!”

আজও তিনি বেঁচে আছেন, আল্লাহর রহমতে। তাঁর সেই উচ্চারণ যেন নতুন করে সাহস জোগায় ইতিহাস বদলানোর জন্য।

 

জিয়া ও এরশাদ যেখানে থেমে গিয়েছিলেন, আজ সেখানে দাঁড়িয়ে লড়ছে একটি নতুন প্রজন্ম। গোপালগঞ্জের বুকে তাদের এই স্লোগান সময়ের বুকে লিখে দিচ্ছে এক নতুন অধ্যায়। ইতিহাস বদলাবেই—এই বিশ্বাস নিয়েই তাদের সামনে এগিয়ে চলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি