1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে বিএনপির পথসভা অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

পাঁচবিবিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে বিএনপির পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৪ Time View

 

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আলোকে পাঁচবিবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর হাই স্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

 

ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ মাসুদ রানা প্রধান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, কৃষকদলের জেলা সদস্য সচিব মুনজুরে মওলা পলাশ, থানা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার (রুকু)।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল চৌধুরী, বাগজানা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হক, বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টার এবং ধরঞ্জী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল ইসলাম।

 

পথসভায় বক্তারা বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের মুক্তি ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”

 

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি