1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ ধসে এক তরকারি ব্যবসায়ী নি*হ*ত  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ ধসে এক তরকারি ব্যবসায়ী নি*হ*ত 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৩ Time View

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙ্গে পড়লে নৌকায় অবস্থানরত এক তরকারি ব্যবসায়ী নির্মল মন্ডল ( ৬০ ) মর্মান্তিকভাবে নিহত হয়। শুক্রবার ২৭ ই জুন রাত ১০ টায় দিকে মোড়েলগঞ্জ উপজেলা বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে,

নিহত নির্মল মণ্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত অতুল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সবজি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিজস্ব ট্রলারে মালামাল নিয়ে নিয়মিতভাবে স্থানীয় বাজারে আসতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃষ্টির কারণে নির্মল মণ্ডল ফুলহাতা বাজার এলাকার পুরনো ব্রিজের নিচে তার নৌকাটি নিয়ে আশ্রয় নিয়েছিলেন। ঠিক সেই সময় একটি বালুবাহী জাহাজ ব্রিজটিকে সজোরে ধাক্কা দিলে ব্রিজের একটি অংশ ধসে পড়ে এবং তার নৌকার উপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

এ দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটির বিষয়ে বারবার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি