1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাটির পরিবর্তে বালি দিয়ে কাজ করার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

মাটির পরিবর্তে বালি দিয়ে কাজ করার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৪ Time View

 

মোহাম্মদ রাসেল;কিশোরগঞ্জ (ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)

কিশোরগঞ্জের ইটনায় মিনি ফুটবল স্টেডিয়ামের নির্মাণ কাজে নির্ধারিত মাটির পরিবর্তে বালি ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

আজ শনিবার (১০ মে) সকাল ১০ টার দিকে স্টেডিয়ামের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, মাঠ তৈরির পরিকল্পনায় মাটি ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা উপেক্ষা করে বালি দিয়ে কাজ সম্পন্ন করছে। এতে মাঠটির স্থায়িত্ব ও খেলার উপযোগিতা নিয়ে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা বলেন, “এটা শুধু একটি মাঠ নয়, এটি আমাদের ভবিষ্যৎ। বালি দিয়ে তৈরি হলে কিছুদিন পরেই এটি খেলার অনুপযুক্ত হয়ে পড়বে।”

আয়োজক পায়েল ইসলাম বলেন নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত প্রকল্পের পূর্ণ তদন্ত এবং সঠিক উপকরণ ব্যবহারের দাবি জানাই।

আয়োজক মাইনুল ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আরও বড় কর্মসূচিতে যাবো।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি