1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিরামপুরে মশা নিধনে পৌরসভার ফগার মেশিনে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিরামপুরে মশা নিধনে পৌরসভার ফগার মেশিনে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৩ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- মশা নিধনে ফগার মেশিনে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু করেছে দিনাজপুরের বিরামপুর পৌরসভা। মঙ্গলবার সকালে বিরামপুর পৌরসভার নতুন বাজারের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়।

পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর ভারপ্রাপ্ত মোর্শেদ জাহান চৌধুরী বলেন, মাননীয় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাসনীম আওন মহোদয়ের ঘোষণা অনুযায়ী পৌরসভা এলাকায় মশা নিধনে ফগার মেশিনে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিন ৩ নং ওয়ার্ড, ৪ নং ওয়ার্ড এলাকায় ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওষুধ স্প্রে করা হবে। পৌরসভা থেকে এই কার্যক্রম চলমান থাকবে।

 

তিনি আরো বলেন, এডিস মশার লার্ভা কোন কোন এলাকায় আছে, সেটি দেখতে পৌরসভার টিম কাজ করছে। সেসব এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি