
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর হোসেন সৌরভ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
রবিবার(৪ মে) ময়মনসিংহ শহরের মাল গুদাম এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল তার উপর অতর্কিত হামলা করে।
সন্ত্রাসীরা তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
© All rights reserved © 2023
Leave a Reply