1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে সাংবাদিক সূর্যকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগঃ - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

লালমনিরহাটে সাংবাদিক সূর্যকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগঃ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯৬ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলায় জাতীয় দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা এবং ভিত্তিহীন মন্তব্য করে তাকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। ফেসবুকে তার ছবি ও নাম ব্যবহার করে তাকে অপমানিত করার চেষ্টা করেন এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ উঠেছে।

 

শনিবার (৩ মে) সাংবাদিক সূর্য এই বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন আদিতমারী উপজেলার পলাশী এলাকার মো. আতাউর রহমান সাজু (৩০) এবং সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের ছেলে রোকন (৩২)।

অভিযোগে জানা যায়, ২ মে শুক্রবার রাতে ‘জাতীয়তাবাদী যুবদল’ ও md rokon ফেসবুক আইডি থেকে ফারুক আহমেদ সূর্যের ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা এবং বানোয়াট পোস্ট করা হয়। সাংবাদিক সূর্য এই পোস্টটি দেখতে পেয়ে অভিযুক্তদের কল করে পোস্ট ডিলিট করার অনুরোধ করেন, কিন্তু তারা তা অস্বীকার করে এবং তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে শাসিয়ে দেয়।

সাংবাদিক সূর্য বলেন, “তারা আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং নানা কথার মাধ্যমে আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সদর থানার ওসি তদন্ত বাদল কুমার অভিযোগের প্রাপ্তি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি