1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটে পৌরসভার রাস্তা - ঘাট বৃষ্টির আগে সংস্কারের দাবিতে মানববন্ধন  - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বাগেরহাটে পৌরসভার রাস্তা – ঘাট বৃষ্টির আগে সংস্কারের দাবিতে মানববন্ধন 

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা 
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭৯ Time View

 

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

বাগেরহাট পৌরসভার রাস্তা-ঘাট বৃষ্টির আগে দ্রুত সংস্কারের দাবি ও পৌরসভার সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভীর অপসারনের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

শুক্রবার (২ মে) বিকালে শহরের দশানী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকার শত-শত মানুষ অংশ নেয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময় বাগেরহাটের কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। রাস্তার সংস্কার নামে হরিলুট চলেছে। পৌরসভার সাবেক মেয়র খান হাবিবুর রহমান ও অসাধু সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী লাখ-লাখ টাকা লুটপাট করেছে। দুর্নীতির দায়ে মেয়র পলাতক থাকলেও প্রকৌশলী রিজভী এখনো পৌরসভায় বহাল তবিয়তে অপকর্ম চালিয়ে যাচ্ছে। মানববন্ধনে অবিলম্বে পৌরসভার দায়িত্ব থেকে রিজভীর অপসারণ দাবি করা হয়।

 

মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, রায়হান জোয়ার্দার, শাহেদ সোমি বাদশাহ,মাসুম বিল্লাহ, সুমন পাইকসহ স্থানীয় পৌরবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি