1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাতীবান্ধাশ স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে মুদি দোকানদার গ্রেফতার - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

হাতীবান্ধাশ স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে মুদি দোকানদার গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ হাতিবান্ধা লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্কুলছাত্রীকে( ১২) স্কুল থেকে ফেরার পথে যৌন হয়রানির দায়ে আব্দুস সোবহান (৬০) নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) গ্রেফতার দোকানদারকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার গোতামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বাদি হাতীবান্ধা থানায় মামলাটি দায়ের করেন। ওই দিন দুপুরে বিদ্যালয় গেটে যৌনহয়রানীর ঘটনায় স্থানীয় জনতা হাতেনাতে দোকানদারকে আটক করেন।

গ্রেপ্তার আব্দুস সোবাহান উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামের বাসিন্দা। গোতামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় গেটের মুদি দোকানদার।

মামলার এজাহারে প্রকাশ, গোতামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় গেটে মুদির দোকান করেন আব্দুস সোবহান। সোমবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় ওই স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১২) ডেকে নিয়ে চানাচুর হাতে দিয়ে ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করেন আব্দুস সোবহান। বিষয় ওই ছাত্রী বাড়িতে জানালে ঘটনা জানাজানি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দোকান থেকে সোবহানকে আটক করে বিদ্যালয়ের কক্ষে আটক করে রাখেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে সোবহানকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় গোতামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বাদি হয়ে হাতীবান্ধা থানায় সোবহানের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌনহয়রানীর অভিযোগে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে সোবহানকে জেলহাজতে পাঠায় পুলিশ।

মামলায় বলা হয়, ইতিপুর্বেও একাধিক বার ওই ছাত্রীসহ বেশ কয়েকজন ছাত্রীর সাথে এমন যৌনহয়রানীর ঘটনা ঘটান সোবহান। কাউকে টাকার লোভ দিয়ে আবার কাউকে বিস্কিট চানাচুরের লোভ দেখিয়ে মেয়ে শিশুদের সাথে এমন যৌনহয়রানী করে থাকেন সোবহান।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে সোমবার রাতে প্রধান শিক্ষক বাদী হয়ে একটি যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন। সেই মামলায় সোবহানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি