1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দিনাজপুরের হিলিতে জুয়া খেলার সময় জুয়ারুর মুলহোতাসহ আটক -০৪ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলিতে জুয়া খেলার সময় জুয়ারুর মুলহোতাসহ আটক -০৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৯ Time View

 

দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও জুয়ারুর মুলহোতাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

 

সোমবার সন্ধ্যায় উপজেলার ইটাই জুয়ার মাঠ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামসহ ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়। আটককৃত আসামি হলেন, উপজেলার ইটাই গ্রামের জুয়ারু মুলহোতা মৃত আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)। অন্য জুয়ারুরা হলেন, আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫),জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)।

 

হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই মাঠে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মুলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাষ্টিক বস্তা ও ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও মুলহোতা আনাম ডাকাতি মামলার আসামি। মামলা নং ২৬।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি